শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

১১ বছরের শিশু চালাচ্ছিল ভ্যান, উল্টে প্রাণ গেল দাদা-নাতির

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরে সদর উপজেলায় কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন মিস্ত্রি (৬২) ও তার নাতি হোসাইন (১১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ চিড়াই করার জন্য শনিবার (১৬ আগস্ট) দুপুরে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে কাঠবোঝাই করে বাড়ি থেকে হালগড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন দাদা-নাতি। এ সময় ভ্যান চালাচ্ছিল তার নাতি হোসাইন এবং গাড়িতে বসে ছিলেন তার দাদা মোফাজ্জল হোসেন মিস্ত্রি। যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গেলে গাছের চাপা খায় দুজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাতি হোসাইনের। পরে গুরুতর আহত অবস্থায় দাদা মোফাজ্জল মিস্ত্রিকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, মোফাজ্জল মিস্ত্রির বাড়ি হালগড়া এলাকায়। শনিবার দুপুরে সে তার ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাওয়ার পথে বেলতলী এলাকায় উল্টে যায়। ওই সময় দাদা মোফাজ্জল আর নাতি হোসাইন মারা যায়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X