পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে এবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠাল বিএসএফ

সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো দুই প্রতিবন্ধী ব্যক্তি। ছবি : কালবেলা
সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো দুই প্রতিবন্ধী ব্যক্তি। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

বিজিবি জানায়, ঠেলে পাঠানো দুই ব্যক্তি হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের আবু সিদ্দিক (৫০) ও নড়াইলের কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের রানু মোল্লা (৬০)। দুজনই শারীরিকভাবে পঙ্গু। সিদ্দিকের ডান পা হাঁটুর নিচ থেকে নেই এবং রানু মোল্লার ডানহাত কবজি থেকে কাটা।

জানা যায়, কোচবিহার জেলার বিএসবাড়ী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা প্রধান সীমান্ত পিলার ৮৪৫-এর কাছে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল তাদের প্রধান পাড়া এলাকা থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক দুই ব্যক্তি জানিয়েছেন, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে গুজরাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন : কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১০

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

১১

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৩

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

১৪

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

১৫

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

১৬

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

১৭

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

১৮

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

১৯

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

২০
X