উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ, যানজটে ভোগান্তি

উখিয়ায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকরা। ছবি : কালবেলা
উখিয়ায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকরা। ছবি : কালবেলা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোটবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে ক্যাম্পে যেতে দেওয়া হচ্ছে না দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মরতদের। চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, প্রশাসন আশ্বাস দিয়েও কোনো ধরনের সমাধান না হওয়ায় তারা দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন।

সরেজমিন দেখা যায়, কক্সবাজার-টেকনাফ সড়ক সকাল সাড়ে ৭টায় সড়কের কোটবাজার এলাকায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। সড়ক অবরোধ করে দিতে থাকেন স্লোগান। আর আটকে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের।

চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের দাবি, অর্থ সংকটের কারণ দেখিয়ে টালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট। কয়েক কিলোমিটার সড়কজুড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী হেঁটে যাচ্ছেন গন্তব্যে। তবে তীব্র গরমে যাত্রী কিংবা চালক সবাই পড়েছেন চরম দুর্ভোগে।

বাসচালক আলমগীর বলেন, দীর্ঘ দেড় ঘণ্টা ধরে যানজটে আটকা। দুর্ভোগের শেষ নেই। আরও কত ঘণ্টা লাগবে জানি না।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, দীর্ঘ ৩ কিলোমিটার হেঁটে গন্তব্যে যাচ্ছি। তীব্র গরমে খুবই কষ্ট পাচ্ছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় ১২০০ জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল আছেন। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন, তারা জটিলতা নিরসনে কাজ করছেন বলে জানা গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১০

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১১

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১২

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৩

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৪

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৫

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

২০
X