রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের গলায় সাবেক ছাত্রীর ছুরিকাঘাত

বাঁ থেকে- আহত শিক্ষক মারুফ কারখী ও ঘাতক ওই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- আহত শিক্ষক মারুফ কারখী ও ঘাতক ওই শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের গলায় ছুরি চালিয়েছে আরেকটি কলেজের দশম শ্রেণির এক ছাত্রী (১৬)। সে অষ্টম শ্রেণি পর্যন্ত ওই প্রতিষ্ঠানে পড়ত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের প্রধান ফটকের সামনে একটি মেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। এ সময় শিক্ষক মারুফ মোটরসাইকেল নিয়ে তার দিকে এগিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ওই শিক্ষকের গলা লক্ষ্য করে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় মারুফ কারখীকে রাজশাহী ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেওয়া হয়। পরে শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ধারণ করা একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা যায়, মেয়েটি তাদের প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী। সে সপ্তম শ্রেণিতে পড়াকালীন একজন শিক্ষকের ছবি ব্যবহার করে ফেসবুক চালাত এবং সেই আইডি থেকে স্কুলের শিক্ষার্থীদের এবং ক্লাসের মেসেঞ্জার গ্রুপে অশ্লীল ছবি পাঠাত। তবে বিষয়টি জানাজানি হলে তাকে শনাক্ত করা হয়। পরে তার বাবা-মাকে জানানোসহ বয়স কম হওয়ায় শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তবে অষ্টম শ্রেণিতে ওঠার পরও সে আবারও একই কাজ শুরু করে। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে তাকে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট-টিসি দেওয়া হয়। সে এখন রাজশাহীতে অন্য একটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

আহত শিক্ষক মারুফ কারখী বলেন, ‘মেয়েটির চিৎকার শুনে আমি ভেবেছিলাম কোনো ছিনতাইকারী তাড়া করেছে কি না। আমি তাকে না চিনেই দ্রুত এগিয়ে যাই। আর তখনই সে অতর্কিতভাবে আমার গলা লক্ষ্য করে ছুরিকাঘাত করে। হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতর জখম হই। পরে সিএমএইচে গিয়ে গলায় ৩টি এবং হাতে ৫টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি উন্মাদের মতো অশ্লীল ভাষায় গালাগাল করতে করতে বলছিল, ক্যান্ট স্কুলের যাকে পাব, তাকেই মারব। মেয়েটিকে তার পরিবার নিয়ে গেছে। আইনি ব্যবস্থার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ সাড়া দেননি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান কালবেলাকে জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বাইরে প্রধান ফটকের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X