পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার, আটক ২

সন্ধান পাওয়া কারখানা থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি : কালবেলা
সন্ধান পাওয়া কারখানা থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি : কালবেলা

পাবনার আটঘরিয়ায় এক বিলের প্রত্যন্ত অংশে চরমপন্থি ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের প্রত্যন্ত বিলাঞ্চল চতরা বিলে অভিযান চালান আতাইকুলা থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা।

পুলিশ জানায়, আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ ওই আস্তানায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটকে কথা জানিয়েছে পুলিশ। তারা জানান, আস্তানা থেকে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে গেলেও দুজন আটক হয়। তারা দুজনই পাবনা সদর উপজেলার বাসিন্দা মনির হোসেন (৪০) ও রেজাউল ইসলাম (৪২)। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংঘটিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিতেন। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। বিলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম কালবেলাকে জানান, প্রত্যন্ত চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল ময়েজ বাহিনী। আস্তানা থেকে বিপুল অস্ত্র আট চেম্বার বিশিষ্ট একটি রিভালবর, একটি ওয়ার শুটারগান এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X