কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুরে কাভার্ডভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষ। ছবি : কালবেলা
গাজীপুরে কাভার্ডভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষ। ছবি : কালবেলা

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৫) ও তাদের তিন বছর বয়সী মেয়ে আনিকা।

বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন বলেন, আনোয়ার হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে চান্দনা চৌরাস্তা থেকে তার শ্বশুরবাড়ি আশুলিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের উত্তর পাশে পৌঁছলে গাড়িটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিকা আক্তার নিহত হন।

স্থানীয়রা নিহত আনিকা আক্তার, গুরুতর আহত আঁখি আক্তার ও আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন আঁখি আক্তারের মৃত্যু হয়। আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অনিকা আক্তার এবং আঁখি আক্তারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X