কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

অস্ত্রসহ মাহিন গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
অস্ত্রসহ মাহিন গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

কক্সবাজারে পৃথক অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী মাহিন গ্রুপের দুই সদস্যকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো কিরিচসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার হোসেন আহমদের ছেলে মো. আবুল কাশেম প্রকাশ কালু (২০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. ইমরান (১৯)।

র‌্যাব-১৫-এর ল অ্যান্ড মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ওরফে কালু আটক হয়। তার দেখানো মতে বাড়ির পেছন থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।

পরে কালুর স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রুপের আরেক সদস্য মো. ইমরানের অবস্থান শনাক্ত করে বাদশা ঘোনাপাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X