পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা। ছবি : কালবেলা
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেলে পাঁচবিবি গো হাটা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বোর্ডঘর, হরেন্দা বাজার, শালাইপুর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম।

এ সময় আরও বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আয়মারসুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাহাদৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।

শোডাউনটিতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X