কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

শিশু মুকাব্বির। ছবি : কালবেলা
শিশু মুকাব্বির। ছবি : কালবেলা

মুকাব্বির হোসেন রানার বয়স এখন সাত বছর। এ বয়সে সমবয়সীদের সঙ্গে তার খেলাধুলার কথা। তবে টিউমারের ভারে এখন থমকে গেছে তার দুরন্তপনা। হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অবুঝ শিশুটির মাথার বোঝা। জন্মের পর থেকেই মাথায় বয়ে বেড়ানো টিউমারের আকার এখন দিন দিন বড় হচ্ছে। অর্থের অভাবে শিশু মুকাব্বিরের চিকিৎসা করাতে পারছে না পরিবার।

শিশু মুকাব্বিরের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামে। সে আ. হান্নান ও নাছিমা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান।

সম্প্রতি মোকাব্বিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, শিশু মুকাব্বির বাড়ির উঠানে সমবয়সীদের সঙ্গে ফুটবল নিয়ে খেলা করেছেন। কিছুটা দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও আনন্দ খোঁজার চেষ্টা তার। বাড়ির সবাই তাকে চোখে চোখে রাখছে। এ সময় দেখা গেছে মাথায় বড়সড় একটি গুটি রয়েছে। গুটি বয়ে বেড়াচ্ছে শিশু মুকাব্বির। তাকে কিছু জিজ্ঞাসা করলে হাসি মুখে কিছু বলার চেষ্টা করে। এ যেন হাসির আড়ালে লুকিয়ে আছে অবুঝ শিশু মুকাব্বিরের মাথার বোঝা।

শিশু মুকাব্বিরের বাবা আ. হান্নান বলেন, জন্মের পর এ গুটি ছোট দেখতে পাই। পরে ৯ মাস বয়সে সেটি একটু বড় হয়ে যায়। বিষয়টি দেখে তাকে ময়মনসিংহে একজন চিকিৎসকের কাছে নেই। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ভালো চিকিৎসার কথা বলেন। কিন্তু চিকিৎসার অনেক খরচ। টাকা নাই যে চিকিৎসা করাব। দিনমজুরির আয়ে সংসার চলে, চিকিৎসার খরচ জোগানো অসম্ভব।

শিশু মুকাব্বিরকে জিজ্ঞাসা করলে, তার কণ্ঠে বলার চেষ্টা, সে এখন থেকেই মাদ্রাসায় যেতে চায়। পড়াশোনা করবে, অনেক বড় হবে।

প্রতিবেশী শহিদুল ইসলাম জানান, পরিবারটি দরিদ্র হওয়ায় চিকিৎসা করাতে পারছে না বাচ্চাটির। প্রতিবেশী হয়ে এ দৃশ্য দেখে খুবই খারাপ লাগে। সরকারিভাবে যদি ছেলেটির চিকিৎসা করা যেত, অথবা বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসতেন, তাহলে হয়তো শিশুটি রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসত।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, শিশুটি জন্মগতভাবে মাথায় টিউমার নিয়ে জন্মেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে পরিবারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X