শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

প্রাইভেটকারটি উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
প্রাইভেটকারটি উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

চালককে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন যাত্রী। অনভিজ্ঞ চালকের হাতে কিছুদূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় গাড়ি। এতে দিনের শুরুতেই সড়কে প্রাণ ঝরে স্বামী-স্ত্রীসহ তিনজনের। গুরুতর আহত হয় আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোহারের সাইনপুকুর এলাকার আব্দুর রহিম ভূইয়ার ছেলে তানভীর আহমেদ তানজিল (২৭), রাজধানীর উত্তর বাড্ডা এলাকার আরজু মিয়ার ছেলে মো. আরমান হোসেন ও আরমানের স্ত্রী রাইসা। আহত হয়েছে মো. রবিন নামের এক যুবক।

জানা গেছে, ভাড়া করা একটি প্রাইভেটকার নিয়ে তানজিল, আরমান তার স্ত্রীসহ চারজন বন্ধু মিলে ঢাকায় হারিতঝিলে বুধবার রাতে বেড়াতে আসে। পরে গভীর রাতে মাওয়ায় বেড়াতে যান তারা। ভোরে ঢাকা ফিরে যাওয়ার সময় ঘটে বিপত্তি। প্রাইভেটকারের চালক যাত্রীদের গাড়িতে রেখে ওয়াশরুমে যান। সে সুযোগে আরমানের বন্ধু তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেটকার নিয়ে ছুটতে থাকেন। কিছুদূর যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি। সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে আরমান ও তানজিল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

প্রাইভেটকারের প্রকৃত চালক মোহাম্মদ মন্টু মিয়া বলেন, বুধবার রাতে দোহার থেকে ঢাকায় চারজন ঘুরে রাতে মাওয়ায় এসে খাওয়া-দাওয়া করে। আজ সকাল ৬টার দিকে ঢাকায় ফেরার পথে এসি ও গাড়িতে চাবি রেখে ওয়াশরুমে যাই। ৫ মিনিট পর এসে দেখি গাড়ি নেই। গাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানাই। কিছুক্ষণ পর মালিক আমাকে ফোন করে জানায়, গাড়ি এক্সিডেন্ট করেছে। আমার মনে হয় তারা গাড়ি চুরি করে নেওয়ার জন্যই গাড়ি চালিয়ে গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উলটে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি আবু নাঈম ছিদ্দিক বলেন, নিহতদের মরদেহ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অতিউৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X