বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা

ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ জেলেরা। ছবি : সংগৃহীত
ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ জেলেরা। ছবি : সংগৃহীত

ইলিশের ভরা মৌসুম চলছে। অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনের পর দিন জাল ফেলেও জেলেরা ফিরছেন শূন্য হাতে। যে অল্প কিছু মাছ ধরা পড়ছে, তার বেশিরভাগই আকারে ছোট। বড় ইলিশের সংখ্যা এত কম যে, সেগুলোর বাজারদর আকাশছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে নদীতে ইলিশের আনাগোনা কমে গেছে। পাশাপাশি মেঘনা নদী ও সাগরে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ায় পদ্মার দিকে আর তেমন ইলিশ ঢুকছে না।

উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া, ঢেউখালী, আকোটের চর ও চর নাসিরপুর ইউনিয়নে প্রায় সাত হাজার মানুষ ইলিশ শিকারে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে কার্ডধারী জেলে আছেন প্রায় ৬৫০ জন।

পদ্মায় মাছ ধরতে আসা জেলে জাহিদ শেখ বলেন, কয়েকদিন ধরে নদীতে যাচ্ছি, কিন্তু জাল খালি নিয়েই ফিরতে হচ্ছে। ৬-৭ জন মিলে যে কয়টা মাছ পাই, তা বিক্রি করে তেলের খরচও ওঠে না।

আরেক জেলে আবুল ফরাজি জানান, আমাদের মূল পেশাই ইলিশ ধরা; কিন্তু এখন নদীতে মাছ নেই বললেই চলে। দু-একটা পেলেও আকারে ছোট। আমরা যদি মাছই না পাই, তবে পরিবার নিয়ে টিকে থাকব কীভাবে? পূর্বপুরুষের পেশা ছাড়াও সহজ নয়।

ইলিশ ব্যবসায়ী জয়নাল মোল্যা জানান, ভাদ্র মাসের পর পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। তিনি বলেন, ১০-১২ বছর আগে প্রচুর মাছ পাওয়া যেত, দামও ছিল হাতের নাগালে। এখন মাছ কম, দাম অনেক বেশি। বর্তমানে পদ্মার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩-৪ হাজার টাকায়, ছোটগুলোর দামও ১-২ হাজার টাকার কম নয়।

উপজালা সদর বাজারে এক ইলিশের ক্রেতা আমান বলেন, মেহমান আসায় ইলিশ কিনতে এসেছিলাম। মাছ আছে, তবে দাম অস্বাভাবিক বেশি। সাইজেও ছোট। অনেক কষ্টে এক ডালা ছোট মাছ কিনলাম। যদি বাজারে মাছের জোগান বেশি থাকত, দামও হয়তো কম থাকত।

এ বিষয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান কালবেলাকে বলেন, পানি প্রবাহের সঙ্গে ইলিশের চলাচলের নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি নদীর পানি বাড়ায় পদ্মায় মাছের উপস্থিতি তুলনামূলক কম। তবে মেঘনায় প্রচুর মাছ ধরা পড়ছে। পানি কমতে শুরু করলে পদ্মাতেও ভালো পরিমাণে ইলিশ পাওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১০

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১১

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১২

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৩

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৪

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৫

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৬

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৭

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৮

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৯

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

২০
X