লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র-সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র-সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। আগে ৩০ শতাংশ ভোটে নির্বাচিতরা দেশ শাসন করেছে আর ৭০ শতাংশ পার্সেন্ট ভোটের কোনো মূল্যায়ন হয়নি। আর পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয়। সব রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা শাখা আয়োজিত ছাত্র-সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় চরমোনাই পীর রেজাউল করীম বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তাতে এ দেশের মানুষের কল্যাণ সাধিত হয়নি। বরং কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির কারণে দিনের ভোট রাতে হয়েছে। যেন-তেনভাবে নির্বাচন হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশে সব উত্থান-পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা। যার উৎকৃষ্ট উদাহরণ হলো ২৪-এর গণঅভ্যুত্থান। এ দেশে পুনরায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন-ধর্ষণ, ছাত্র-জনতা আর মেনে নেবে না। ৫ আগস্টের পর যারা এসব অপকর্ম করেছে তাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ, কার্যনির্বাহী সদস্য আলহাজ সেলিম মাহমুদ, কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি শামসুদ্দোহা আশরাফী, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকি, ইসলামী যুব আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সুমন, কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরে আলম, ইসলামী ছাত্র আন্দোলনের আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা শহীদুল্লাহ ভূঁইয়া, জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি ওমায়ের আল হোসাইনী, ইসলামী যুব আন্দোলনের জেলা দক্ষিণ সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, জামায়াতে ইসলামীর লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, খেলাফত মজলিস লাকসাম পৌরসভা সভাপতি মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X