কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশের ওপর হামলা

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ কারাগারে ২

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ কারাগারে ২

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার (পুলিশ এসল্ট) মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খানের আদালতে মামলার ১৩ আসামির জামিন শুনানি শেষে বিচারক দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি ১১ জনকে জামিন প্রদান করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও মিঠামইন উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন।

মামলার বিবরণ জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরদিন ১৯ জুলাই সকালে সদর মডেল থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদী হয়ে সদর থানায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফসহ ১৯ জনের নামে মামলা করেন। ১৯ আসামির মধ্যে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ১৩ জন হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ওই জামিন আবেদনের শুনানি শেষে দুজনকে কারাগারে এবং ১১ জনকে জামিন প্রদান করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, আজকে আদালতে আমরা ১৩ জন হাজির হয়ে জামিন আবেদন করলে ১১ জনের জামিন মঞ্জুর করে আদালত। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও জেলা ছাত্রদল নেতা তরিক মোমেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবিলম্বে আমরা তাদের মুক্তি চাই।

আসামি পক্ষের আইনজীবী কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, ১৯ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। আমরা সবসময়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।

এ সময় আদালতে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ (ভিপি কামাল) শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১০

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১১

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১২

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৩

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৪

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৫

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৬

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১৭

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

২০
X