মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

সাদা পাথর এলাকা পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
সাদা পাথর এলাকা পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

সাদা পাথর এলাকা ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, সাদাপাথর শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট। এর সঙ্গে যারাই জড়িত, সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক কিংবা প্রশাসনেরই কোনো কর্মকর্তা হোক না কেন, কেউই ছাড় পাবে না। কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় মন্ত্রিপরিষদের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

সচিব বলেন, সাদা পাথরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা। আর যাতে কোনো পাথর উত্তোলন কেউ না করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর হয়তো আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না। তবে আগের অবস্থায় যাতে কিছুটা হলেও ফিরে যাওয়া যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।

সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X