জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবুর সম্পদ বাজেয়াপ্তসহ মৃত্যুদণ্ডের দাবি

চেয়ারম্যান বাবুর সম্পদ বাজেয়াপ্তসহ মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
চেয়ারম্যান বাবুর সম্পদ বাজেয়াপ্তসহ মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকারের পদ থকে দ্রুত অপসারণ, তার সম্পদ বাজেয়াপ্তসহ ফাঁসির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। আজ শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রেস ক্লাব রোডে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, সনাক সভাপতি অজয় পাল, অ্যাডভোকেট ইউসুফসহ অন্যরা।

সাংবাদিক হাফিজ রায়হান সাদা বলেন, সাংবাদিক নাদিমের খুনি বাবু ও তার সহযোগীরা যতক্ষণ আইনের আওতায় না আসে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

সাংবাদিক লুৎফর রহমান বলেন, খুনি বাবুকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে তার সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এর পাশাপাশি তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে বেলা ১১টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সামাজিক আন্দোলন আয়োজিত আরেক মানববন্ধনে বক্তারা একই দাবি জানিয়েছেন। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

সেই মানববন্ধনে সাংবাদিক ফজলে এলাহি মাকাম বলেন, খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই।

আমরা আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমের খুনিদের আইনের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরব না।

গত ১৪ জুন বুধবার সংবাদ প্রকাশকে কন্দ্রে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। চিকিৎসাধীন ১৫ জুন তার মৃত্যু হয়।

এরই মধ্যে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X