সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মনিরুজ্জামান। ছবি : কালবেলা
সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মনিরুজ্জামান। ছবি : কালবেলা

সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিজের সন্তানকে কোলে নিতে আকুতি জানাচ্ছেন বাবা মনিরুজ্জামান। কিন্তু শ্বশুরবাড়ি লোকজন নিজ সন্তানকে দিতে অপারগতা প্রকাশ করেন।

তবে উপস্থিত লোকজনের চাপে শিশুটিকে বাবার কোলে দেওয়া হয়। ছেলেকে পেয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন বাবা মনিরুজ্জামান।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে এ হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। সন্তান আলিফ হাসান ও বাবা মো. মনিরুজ্জামানের পুনর্মিলনে আবেগতাড়িত হয়ে পড়েন উপস্থিত মানুষজন।

ভুক্তভোগী বাবা মো. মনিরুজ্জামান বলেন, ২০১৯ সালের ৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজীর মেয়ে মেধা আক্তার সোনিয়াকে (২৩) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আলিফ হাসান (৪)। সুখেই চলছিল সংসার। কিন্তু গত ১৩ জুন শাশুড়ি মাকসুদা বেগম এক অনুষ্ঠানের কথা বলে মেয়ে ও নাতিকে নিয়ে যান। এরপর থেকে স্ত্রী-সন্তানকে আর ফেরত দেননি।

তিনি আরও বলেন, পরে প্রতিকার চেয়ে আদালতে মামলা করি। প্রতি মাসে সন্তানের সঙ্গে বাবার সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা এবং সন্তানের ভরণপোষণ বাবার ওপর ন্যস্ত করার নির্দেশ দেন আদালত। কিন্তু সোমবার আদালতের নির্দেশ অনুযায়ী সন্তানকে দেখতে জজ কোর্ট প্রাঙ্গণে এলে শ্বশুর বাবুল ফরাজী ও তার সহযোগীরা বাধা দেন।

মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট নজরুল ইসলামের নির্দেশে তাকে অপমান-অপদস্থ করা হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।

এ বিষয়ে জানতে মনিরুজ্জামানের স্ত্রী মেধা আক্তার সোনিয়া ও শ্বশুর বাবুল ফরাজী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X