জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

ইউপি চেয়ারম্যানের ছেলে রিফাতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত। ছবি : সংগৃহীত
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত। ছবি : সংগৃহীত

সাংবাদিক নাদিম হত্যায় প্রধান অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। শনিবার (১৭ জুন) দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, গত বুধবার (১৪ জুন) বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলানিউজ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা করে। হামলায় তিনি গুরুতর আহতাবস্থায় প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতঃপর মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ন্যক্কারজনক ওই ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোরালোভাবে উল্লিখিত হওয়ায় দলীয় ভাবমূর্তি প্রচণ্ড ক্ষুণ্ণ হয়েছে। আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, অভিযুক্ত রিফাত সাংবাদিক নাদিম হত্যা মামলার ২ নম্বর আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১০

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৪

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৫

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৮

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০
X