নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা
নোয়াখালীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা

নোয়াখালীর চরজব্বর থানার প্রতিবন্ধী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম খলিল সোহেলকে (৩১) ছয় বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহীম খলিল সোহেল সূবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তাকে রাতেই চরজব্বর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল গভীর রাতে বেগমগঞ্জের চৌরাস্তা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীম খলিল সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ জুন আসামি ইব্রাহীম খলিল সোহেল চরজব্বর এলাকার শারীরিক ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিলে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এদিকে ঘটনার পর থেকে আসামি ইব্রাহীম খলিল সোহেল পলাতক ছিলেন।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ইব্রাহীম খলিল সোহেলকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X