টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে চার ট্রলারসহ ৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১১জনকে আটক করা হয়।

শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি জেলে বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাদের ছেড়ে দেয়নি। নাফ নদ বা সাগরে বারবার আরাকান আর্মির কারণে জেলেরা ভয় ও আতঙ্কে থাকেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জেনেছি আবারও আরাকান আর্মির হাতে ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সমস্যা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে, জেলেরা যেন কোনো মতে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।

উল্লেখ্য, ২০ আগস্ট থেকে ২৬ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ৫১ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনও তারা ছাড়া পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X