নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নারী কণ্ঠে কথা বলে হাতিয়ে নিচ্ছে টাকা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে নারী কণ্ঠে মোবাইলে কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন ইউএনও সুরাইয়া আক্তার লাকী।

তিনি বলেন, আমি নতুন এসেছি। অনেকে কণ্ঠ শনাক্ত করতে না পারায় সহজ সরল মানুষ প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, মোবাইল ফোনে নারী কণ্ঠে কথা বলে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আড়াই লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলামের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭২ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারকরা। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ইউএনওকে জানান।

বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম কালবেলাকে বলেন, ইউএনও পরিচয় দিয়ে অনুদানের কথা বলা হয়। পরে অফিস খরচ বাবদ টাকা চাওয়ায় বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে ৭২ হাজার টাকা দিই। আরও টাকা চাওয়ায় বিষয়টি সন্দেহ হয় এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যেসব নম্বর থেকে প্রতারকরা ফোন করে বা বিকাশে টাকা নেয় সব উপজেলার বাইরের। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। তবে কেউ যাতে কোনো টাকা লেনদেন না করে এবং যে কোনো বিষয়ে যাচাই-বাছাই করারও অনুরোধ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X