সিরাজগঞ্জ ও কাজিপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বরপক্ষের জন্য রান্না খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জে বাল্যবিয়ের খাবার এতিমদের মাঝে বিতরণ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে বাল্যবিয়ের খাবার এতিমদের মাঝে বিতরণ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম উপস্থিত ছিলেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার জানান, শিমুলদাইড় গ্রামে মো. আসাদুল ইসলামের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনু ইসলামের বিয়ে আয়োজন চলছিল।

খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তখনো বরপক্ষ উপস্থিত না হওয়ায় কনের অভিভাবককে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়। বরপক্ষের জন্য রান্না করা খাবার বরইতলী আহমদ আরি এতিমখানা ও বেরিপটল হাফেজিয়া কওমি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X