কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরের কাশিমপুরে কারাবন্দি নারী হাজতির মৃত্যু

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কছিরন (৪৫) জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানায় একটি হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। শুক্রবার দুপুরে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। সেখানে তিনি অসুস্থ থাকা অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ১৯ আগস্ট কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আগে থেকেই কছিরন অসুস্থ ছিলেন। আগামী ২ থেকে ৩ দিন পর তাকে আবার হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকেল তিনটার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X