কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কোটবাড়ি অংশে টায়ারে আগুন জ্বালিয়ে উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করেন দলের কুমিল্লা জেলার অনুসারীরা। অবরোধ ও বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। দুপাশে আটকা পড়ে মাল ও যাত্রীবাহী যানবাহন।

পরে প্রশাসনের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়ক ছাড়েন অধিকার পরিষদের অনুসারীরা। স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।

নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ করার হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X