শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

এক্সপ্রেসওয়েতে অবরোধ। ছবি : কালবেলা
এক্সপ্রেসওয়েতে অবরোধ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমানের নির্দেশে বিক্ষোভ মিছিলে মুন্সীগঞ্জ জেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছেন।

বিক্ষোভ মিছিলটি শ্রীনগর উপজেলার ডাক বাংলা মোড় থেকে ছনবাড়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেন ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এরপর মাওয়ামুখী লেন অবরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে গণঅধিকারের পরিষদের নেতারা সরে আসেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহসভাপতি মো. রিপন শেখ, সহসভাপতি ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক মো. রাসেল, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. বাবুল, সহসাধারণ সম্পাদক মো. সামাদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, শ্রীনগর উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মো. ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রাফিনসহ মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X