সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার ৫ যুবক। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৫ যুবক। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানচালক শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের লাঠি ও একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জের মৃনাল বেপারী (৩০) ও আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুরের বাবু মিজি (৩০) এবং গাজীপুরের মো. ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের পর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১০

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১১

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১২

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৩

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৪

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৫

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৭

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৮

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৯

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

২০
X