ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর শ্রমিক দল নেতা জসিম উদ্দিনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (৩১ আগস্ট) দুপুরে ভালুকা উপজেলা চান্দরহাটি সুতিয়া নদীর বাইদ্যাবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন মড়ল মশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে শনিবার দুপুরে গফরগাঁওয়ে মশাখালী মুখী ব্রিজ ঘাট এলাকায় পুলিশ দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জসিম উদ্দিন। মুখী গ্রামের মৃত হাশেম মোড়লের ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় ব্রিজ ঘাট এলাকার লিটন সূত্রধরের মেয়ে অপহৃত কলেজছাত্রী সুবর্ণা সূত্রধরের ঘটনার তদন্তে যান পাগলা থানা পুলিশ। এ সময় সাবেক শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, ফাহিম মিয়া ও ভালুকার মাহমুদপুর গ্রামে সোহেল মুখী ব্রিজ ঘাট এলাকায় বসে মাদক সেবন করছিলেন। হঠাৎ পুলিশ দেখে দৌড়ে তারা তিনজন সুতিয়া নদীতে ঝাঁপ দেন। ফাহিম ও সোহেল সাঁতার কেটে নদী থেকে উঠে আসতে পারলেও জসিম উদ্দিন নিখোঁজ হন।

পাগলা থানার এসআই আব্দুল মোতালেব বলেন, মুখী গ্রামের লিটন সূত্রধরের মেয়ে সুবর্ণা সূত্রধরের অপহৃত জিডির ঘটনা তদন্ত করতে গিয়েছিলাম। আমি তাদের কাউকে ধাওয়া বা আটক করতে যাইনি। পরে জানতে পারি কে বা কারা আমাদের দেখে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় এবং একজন নিখোঁজ হয়।

মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম চমক ফকির বলেন, নিহত জসিম উদ্দিন মোড়ল মশাখালী ইউনিয়নে শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনাস্থলে অভিযানে আসা ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান নিখোঁজ জসিম উদ্দিনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, নিখোঁজ জসিমের লাশ উদ্ধার হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল তৈরি করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X