চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খানের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান বলেন, বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা হতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এক ব্যক্তির নির্দেশক্রমে তারা কাস্টমস কর্মকর্তার ওপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেলটি ব্যবহার করা হয় এবং কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

উপপরিদর্শক মো. ইমরান বলেন, ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুসারে তারা তিনজন মোটরসাইকেলে কাস্টমস কর্মকর্তার গাড়িটিকে সামনে থেকে গতিরোধ করলে আসামি মো. সুজন হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ির সামনের গ্লাসে কোপ মেরে ভেঙে ফেলে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে ‘গুলি কর, গুলি কর’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X