সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের বিয়ের পর স্ত্রীর পরকীয়া জেনে যুবকের কাণ্ড

হামিদ। ছবি : সংগৃহীত
হামিদ। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে হামিদ নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হামিদ (২০) ময়নামতির মিরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই আব্দুল শুক্কুর বলেন, সাত মাস আগে প্রেমের মাধ্যমে পরিবারের অমতে কুমিল্লা কোতোয়ালি থানার সাতরা এলাকায় বিয়ে করেন হামিদ। পরে হামিদের পরিবারও বিয়েটি মেনে নেয়। তবে সম্প্রতি তাদের মধ্যে কলহ শুরু হয়।

নিহতের মা শেফালী বেগম বলেন, প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে আমার ছেলের স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে মেলামেশায় জড়িয়ে পড়ে। আমার ছেলে তার স্ত্রীর বিভিন্ন ছেলের সঙ্গে ছবি ও ঘনিষ্ঠতার প্রমাণ পায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষমেশ পাঁচ দিন আগে ছেলের বউ অভিমান করে তার নানার বাড়ি চলে যায়।

তিনি আরও বলেন, দুদিন আগে স্ত্রীকে আনতে গেলে স্থানীয় কয়েকজন হামিদকে মারধর করে। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। আজ সকালে ঘরে ঢুকে দেখি আমার ছেলে ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় হামিদ।

হামিদের স্ত্রীর মামা কাউসার আহমেদ ও নানি শিরিনা বেগম দাবি করে বলেন, শ্বশুরবাড়িতে মুসকানকে নির্যাতন করত। যার কারণেই সে স্বামীর বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। নিহত হামিদকে মারধরের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X