হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল করতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৭) রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দুই সিএনজি চালকের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের সংঘর্ষে সাব্বির হোসেন নিহত হন।

আরও জানা গেছে, ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X