ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর লাশ, চিরকুটে লেখা ছিল হত্যার কারণ

নিহত তোয়াজ উদ্দিন শেখ। ছবি : সংগৃহীত
নিহত তোয়াজ উদ্দিন শেখ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ সদরে তালাবদ্ধ ঘর থেকে তোয়াজ উদ্দীন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেশবপুর গ্রামের নিজের ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তোয়াজ উদ্দিন শেখ একই গ্রামের হারিস আলী শেখের ছেলে। এ দিকে নিহত ওই ব্যবসায়ীর ঘরের দেয়ালে সাঁটানো একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে দুর্বৃত্তরা হত্যার কারণ লিখেছেন। তবে পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

তারা আরও জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি। হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে তালা দিয়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা করতেন। মাঝেমধ্যে তিনি গ্রামের বাড়িতে এসে থাকতেন। সবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামের লোকজন তাকে দেখতে পায়। এরপর থেকে কেউ আর তাকে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তোয়াজ নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X