কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝাউবাগানে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

সাংবাদিক মোহাম্মদ আমিন। ছবি : সংগৃহীত
সাংবাদিক মোহাম্মদ আমিন। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের গলফ মাঠ এলাকার ঝাউবাগান থেকে মোহাম্মদ আমিন নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কর্মী ও প্রাণের বাংলাদেশ নামের একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি।

নিহতের ছোট ভাই হিরু বলেন, তিনি পেশায় এনজিও কর্মী। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি আমার ভাই প্রাণের বাংলাদেশের সাংবাদিক।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান কালবেলাকে বলেন, খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের পকেটে পাওয়া গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি গাড়ির টিকিট ও একটি খিলি পান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X