চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারে যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলা-গুলিবর্ষণ

যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলার ঘটনার খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলার ঘটনার খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৭ জুন) উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের সময় মিরসরাই ইকোনমিক জোন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্রীয় এই যুবলীগ নেতার গাড়িবহরে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।

জানা গেছে, শনিবার উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের সময় মিরসরাই ইকোনমিক জোনের সড়কে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আস্থাভাজন জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নাসির রিপন, মোমিনুল ইসলামসহ প্রায় অর্ধশত অস্ত্রধারী হামলা চালায়।

এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের মো. আলি, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, মো. শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ বিষয়ে জানতে মিরসরাই থানার ওসি কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঝামেলায় আছেন বলে কল কেটে দেন। পরবর্তীতে তাকে আবারও কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X