সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ নেতা জাকির ও নেত্রী রোজি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগের এক নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য।

সোমবার (০৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সোনারগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ বাড়ি থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।

পুলিশ আরও জানায়, খালেদা আক্তার রোজি সাবেক সরকারের আমলে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নৌ চাঁদাবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই, বালু ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও তিনি আসামি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X