ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় : হাবিব

পাবনার ঈশ্বরদীতে বিএনপির পথসভায় বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা
পাবনার ঈশ্বরদীতে বিএনপির পথসভায় বক্তব্য দেন হাবিবুর রহমান হাবিব। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। দেশমাতা বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সার্বিক প্রচেষ্টায় সেই গণতন্ত্র আবারও পুনরুদ্ধার হতে চলেছে। তবে বর্তমান সরকারের সুবিধাভোগী, একটি অপশক্তি পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সাইনবোর্ড দিয়ে নির্বাচন বন্ধের মাধ্যমে এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের মানুষ ১৭ বছর অধীর আগ্রহে একটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। কিছু সুযোগসন্ধানী মানুষ তা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুসময়ে দলে অনুপ্রবেশ করে বিরোধ সৃষ্টি করে। তবে দিন শেষে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা একত্রিত ও সুসংগঠিত।

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পি প্রমুখ।

এর আগে পৌর শহরের আলহাজ মোড় থেকে ঢাকঢোল পিটিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X