ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন বর-কনে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে অভিযান। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে অভিযান। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে বর-কনে ও তাদের পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের প্যান্ডেল খুলে ফেলে বরযাত্রীদের ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়া কাগজপত্র তৈরি করে ওই এলাকার সদ্য এসএসসি পরীক্ষায় পাস করা এক শিক্ষার্থীকে সাবালিকা দেখিয়ে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে দিতে বিয়ের আয়োজন করেন কনেপক্ষ। এ ঘটনা উপজেলা প্রশাসন জানতে পেয়ে বিয়েবাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন। উপজেলা প্রশাসন বিয়েবাড়িতে পৌঁছানো মাত্র তড়িঘড়ি করে বর-কনেসহ বিয়ের আসর থেকে পালিয়ে যান বর ও কনেপক্ষের পরিবারের লোকজন।

পরে উপজেলা প্রশাসন বিয়েবাড়ির প্যান্ডেল খুলে উপস্থিত বরযাত্রীকে ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। পুনরায় যেন এ বাল্যবিয়ে সংগঠিত না হয় সে মর্মে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই কনে এবং কনের আত্মীয়স্বজন পালিয়ে যান। পরে প্যান্ডেল খুলে ফেলে এবং বরযাত্রীদের ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে যেন আবারও কার্যক্রম শুরু না হয় সেজন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X