স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। দেশটির বিশ্বকাপ দলে কারা থাকবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। তবে সমর্থকদের জন্য সুখবর এই যে, রাত পোহালেই (২০ ডিসেম্বর) বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করবে ভারত। বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুম্বাইয়ে বোর্ডের প্রধান অফিসে এই দল ঘোষণা করা হবে। বৈঠক শেষে দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলনে কথা বলবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান নির্বাচক অজিৎ আগারকার। এর আগে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণার দিনক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ২০ ডিসেম্বরের কথা বলা হলেও এবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো বিসিসিআই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় ভারতকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তবে বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে ভারতীয় শিবিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে—বিশেষ করে স্কোয়াডের ভারসাম্য, সিনিয়র-জুনিয়র সমন্বয় এবং অধিনায়কত্ব পরিকল্পনা নিয়ে। ২০ ডিসেম্বরের দল ঘোষণায় সেই সব প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X