সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও সঠিক পথে ফিরবে’

র‌্যালিতে সিলেট জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা
র‌্যালিতে সিলেট জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও সঠিক পথে ফিরবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর উপশহরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৯ দিনের মাথায় মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করাই ছিল এ সংগঠন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আজ ৪৭ বছর ধরে এ সংগঠন গণতন্ত্র রক্ষায়, নারী অধিকার প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবিচল রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়া শুধু মহান মুক্তিযুদ্ধেই নেতৃত্ব দেননি, স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথ সুগম করেছিলেন। আর তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নারী উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

বিএনপির এ নেতা বলেন, আজকের বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। এ সময়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন আধুনিক ও দূরদর্শী নেতৃত্ব। দেশনায়ক তারেক রহমানের দক্ষ নেতৃত্বই পারে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে এবং নারীর ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে। মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মী তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এমরান আহমদ বলেন, নারীর শক্তি ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই— গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের জন্য কাজ করি। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের নেতৃত্বই আমাদের আগামীর দিশারী।

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

এ ছাড়া বক্তব্য দেন- সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা বক্ত রায়না, ফেরদৌসী ইকবাল ও আম্বিয়া বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নাজমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, বিলকিস আক্তার, জলি পুরকায়স্থ, দিবা রানী দে বাবলি, রিমা বেগম, ফাতেহা বেগম, তাহেরা আক্তার মাছুমা, বিলাতুন নেছা, সালেহা বেগম, রুশনা বেগম, কমলা বেগম, বিউটি বেগম, আকলিমা বেগম, বর্ষা বেগম।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দল নেত্রীরা। এর পর একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর উপশহর পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‌্যালিতে সিলেট জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X