ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা আদায়ে ডিজিটাল ব্যানারে নাম টাঙিয়ে দিলেন কাঠুরে

পাওনা টাকা আদায়ে ব্যানার টানাচ্ছেন ইনতাজ আলী বেপারি। ছবি : কালবেলা
পাওনা টাকা আদায়ে ব্যানার টানাচ্ছেন ইনতাজ আলী বেপারি। ছবি : কালবেলা

পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমধর্মী কৌশল বেছে নিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইনতাজ আলী বেপারি নামের এক কাঠুরে। বারবার তাগাদা দিয়েও টাকা না পেয়ে অবশেষে ডিজিটাল ব্যানারে দেনাদারদের নাম ও বকেয়া টাকার পরিমাণ লিখে বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়ে দিয়েছেন তিনি।

জানা গেছে, উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গির চর গ্রামের বাসিন্দা মৃত জুম্মন খানের ছেলে ইনতাজ আলী বেপারি দীর্ঘদিন কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন। বয়স বাড়ায় এখন আর আগের মতো কাজ করতে পারেন না। গত ৫ বছরে স্থানীয় ছয়জনের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা হয়ে রয়েছে।

বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান মেলেনি। হতাশ হয়ে সম্প্রতি তিনি একটি ৪ বাই ৫ ইঞ্চির ব্যানারে দেনাদারদের নাম, টাকার পরিমাণ এবং সতর্কবার্তা লিখে বিভিন্ন স্থানে টাঙিয়ে দেন।

‘ব্যক্তিদের নাম ও পাওনা টাকা উল্লেখ করে ব্যানারে লেখা হয়; থানা থেকে অর্ডার, এ বিষয়টা এলাকাবাসীকে জানানোর জন্য। যদি এ টাকা না দেন, তাহলে থানায় মামলা হবে।’

এ ব্যানারের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে ‘সাহসী উদ্যোগ’ হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকেই এটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ ও ‘হেয় করার চেষ্টা’ বলেও সমালোচনা করছেন। এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ইনতাজ আলী তার পাওনা আদায় না হওয়া পর্যন্ত থেমে না যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।

ইনতাজ আলী বলেন, এতবার কইছি, কইছি, তাও টেহা দিল না। তাই মাইনসেরে জানাইতে আর হেরারে একটু লজ্জা দিবার লাইগা এ কাম করছি। তাও যদি না দেয়, তাইলে মাইকে কইরা পাড়া-মহল্লায় বাইর হইমু।

নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, এ ধরনের প্রচারণা চালাতে থানা থেকে কাউকে বলা হয়নি। ইনতাজ আলী যদি লিখিত অভিযোগ করেন, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X