কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ

এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এনটিআরসিএর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী ৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) ই-রেজিস্ট্রেশন সম্পন্ন ও প্রোফাইল হালনাগাদের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো ই-রেজিস্ট্রেশন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে এবং যেসব প্রতিষ্ঠান আগে থেকেই নিবন্ধিত, তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ না করলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনে এনটিআরসিএর কাছে নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) দিতে পারবে না।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। এ ছাড়া প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে তাদের জেলার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের জন্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X