মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে গালাগাল, সেই তরুণী গ্রেপ্তার

গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা। ছবি : সংগৃহীত

রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশালীন ভাষায় গালাগাল করার পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ফাইজাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।

এর আগে ফাইজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল করছেন। পরে একটি মোবাইল ফোন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, ফাইজা ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিল হিসেবে পোস্ট করেছিলেন, যা দ্রুত ভাইরাল হয়।

পরে তানভির আহমেদ সুইট নামে এক ব্যক্তি ২৫ অক্টোবর বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও ফাইজা কৌশলে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজিউর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম পর্যালোচনায় দেখা গেছে, তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ছাড়া তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X