সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে : প্রিন্স

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থায় টিকে থাকতে নিজেকে সুশিক্ষিত হতে হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, নইলে ভবিষ্যৎ অন্ধকার। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, মানবিকতা, ধর্ম, সংস্কৃতি, শিল্প-সাহিত্য সম্পর্কেও জ্ঞান আহরণ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী বিএনপি সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। কারণ শিক্ষিত সমাজ গড়ে তুলতে না পারলে দেশ কখনো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এজন্য তারেক রহমানের পরিকল্পনা, দক্ষ, যোগ্য শিক্ষাবিদদের সমন্বয়ে একটি নতুন শিক্ষা কমিশন গঠন করা হবে।

তিনি আরও বলেন, এইচএসসি ও এসএসসি পরীক্ষায় এবার কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। তবে এবার মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে। আওয়ামী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে, জিপিএ-৫ এর সংখ্যা বাড়াতে গণহারে নম্বর দেওয়া হতো। এবার তা হয় নাই বলেই প্রকৃত ফলাফল উঠে এসেছে। যারা পাস করেছে প্রকৃত অর্থে লেখাপড়া করে পাস করতে হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক দিকগুলো পরিহার করে ভালো দিক গ্রহণ করতে হবে। নীতি, নৈতিকতা ও জ্ঞানের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বিএনপির প্রত্যাশা আগামী দিনে জ্ঞাননির্ভর রাষ্ট্র গড়া। এক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে শিক্ষার বিকল্প নাই।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ধোবাউড়া শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, কলসিন্দুর কলেজের অধ্যক্ষ আবুল হাসিম।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন- মুন্সিরহাট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সালামা বেগম, সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলী,গুজিরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ধোবাউড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল এহসান মিন্টু, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী হোসাইন মিয়া ও সুরাইয়া আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X