স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির প্রস্তাবে শান্তর পর আরও এক ক্রিকেটারের ‘না’

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো খুঁজে পাচ্ছে না পছন্দের টেস্ট অধিনায়ক। মুশফিকুর রহিম ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নেতৃত্ব নিতে অনাগ্রহী। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হককে প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি তিনি। লাল বলের ফরম্যাটের অধিনায়ক খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে বিসিবিকে।

শান্তর পর মুমিনুলও বিসিবির প্রস্তাবে না করে দেওয়ায় বিকল্প হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। তবে এখন পর্যন্ত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ মিরাজ বা লিটনের কারও সঙ্গেই আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি।

বিসিবি থেকে টেস্ট ফরম্যাটে অধিনায়কের প্রস্তাব পাওয়ার ব্যাপারটি মুমিনুল নিজেই নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বোর্ড থেকে আমাকে ফোন করা হয়েছিল। ফাহিম স্যার জানতে চেয়েছিলেন অধিনায়কত্ব নিতে রাজি আছি কিনা। আমি বলেছি, এখন নিতে চাই না।’

এর আগে, অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো শান্তকে। শনিবার (২৫ অক্টোবর) বিসিবির এক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট দলের নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।

ওয়ানডে দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান শান্ত। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় তিনি শান্তকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘শান্ত এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নন এবং সে বিষয়টি আমাদের জানিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X