স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

গোলরক্ষক মার্তিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন বৃদ্ধ

জোসেফ মার্তিনেজ। ছবি: সংগৃহীত
জোসেফ মার্তিনেজ। ছবি: সংগৃহীত

ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্তিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। নিহত হওয়া সেই বৃদ্ধ হুইলচেয়ারে ছিলেন। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় মার্টিনেজের কোনো ক্ষতি না হলেও মানসিকভাবে আঘাত পেয়েছেন তিনি।

জানা যায়, হুইলচেয়ারে থাকা বৃদ্ধের সঙ্গে গাড়ি ধাক্কা লাগার পর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন মার্তিনেজ। গুরুতর আহত ওই বৃদ্ধ অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইতালিয়ান পুলিশ জানায়, ‘কোমো প্রদেশের এক রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথেই ছিল ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী। একপর্যায়ে জোসেফ র্তিনেজের গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। মার্টিনেজ গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে গেলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’

এই ঘটনায় নিহতের প্রতি সম্মান দেখিয়ে দলের সংবাদ সম্মেলন স্থগিত করেছে ইন্টার মিলান। ফিওরেন্টিনার ম্যাচের আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলন ছিল মিলানের। ২০২৪ সালে ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে যোগ দেওয়া মার্তিনেজ ইন্টার মিলানের দ্বিতীয় পছন্দ। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X