হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাড়তি সতর্কতা জারি

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ছবি : কালবেলা
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ছবি : কালবেলা

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। সীমান্ত দিয়ে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা আসামিরা ভারতে পালাতে না পারে সেজন্য এ সতর্কতা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলাচলরত পাসপোর্টধারী যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগ না করতে পারে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা নিদের্শনা পেয়েছি। এরই মধ্যে যাদের নামে স্টপলিস্ট হয়েছে তারা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, এ বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।

প্রসঙ্গত, সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X