ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এনজিওর নামে প্রতারণা, আটক ১

আনোয়ার হোসেন জুয়েল। ছবি : কালবেলা
আনোয়ার হোসেন জুয়েল। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্জয়ের নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন জুয়েল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনোয়ার হোসেন জুয়েলের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বইনি এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) ম্যানেজার বলে দাবি করেন। তবে পুলিশ এ প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা কোনো কর্মকর্তার খোঁজ পায়নি।

ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বেশ কিছু দিন ধরে জুয়েল উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের লোকজনকে সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে আসছেন। এ প্রলোভনে পড়ে অনেকেই তার কাছে ঋণ নেওয়ার জন্য পরামর্শ নিতে শুরু করেন।

এ সুযোগে সদস্য হওয়ার কথা বলে ভর্তি ফরমের মাধ্যমে বেশ কিছু লোকের কাছে টাকা হাতিয়ে নেন। এমনকি চাকরি দেওয়ার কথা বলে এক মহিলার কাছে টাকাও নেন জুয়েল। পরে স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে জুয়েলকে আটক করে পুলিশে ধরিয়ে দেওয়া দেন।

বলগাড়ি বাজারের সরোয়ার টেলিকমের স্বত্বাধিকারী সরোয়ার হোসেন জানান, আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন জুয়েল। এর জন্য তাদের এনজিওতে সদস্য হওয়ার জন্য ২০০ টাকা জমা নেন। এভাবে মোটরসাইকেল মেকানিক্স সুমনকে ৩ লাখ, মিষ্টি ব্যবসায়ী জসরতকে ১ লাখ ৫০ হাজার এবং সোহেল নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে একাধিক লোকের কাছের সদস্য হওয়ার জন্য টাকা নেন। পরে প্রতারণার বিষয়ে বুঝতে পেরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ওই প্রতারককে ধরিয়ে দেই।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাইবাছাই চলছে। যথাযথ প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X