কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নগরের চৌরাস্তায় অবস্থান তারা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ১১টায় অবরোধ স্থগিত করে জুম্মার নামাজের পর পর আবারও রাস্তা অবরোধ করেন ছাত্রজনতা।

এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’-স্লোগান দেয় আন্দোলনকারীরা।

এদিকে ‎পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপি (সদর জোন) সহকারী পুলিশ-কমিশনার, বাসন মেট্রো থানার ওসি মো. হারুনুর রশিদসহ বাসন মেট্রো থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এর আগে, ‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X