মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাচারকালে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ আটক ৩

আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস পাচারকালে তিনজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস পাচারকালে তিনজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে এসব মালামাল জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষংছড়ি কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে শাহজাহান (২৫), একই ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) ও ঘিলাতলী এলাকার এমএ সামাদের ছেলে আতিকুর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্র সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত ১টা ৪৫ মিনিটে পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে পাকা রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি মিনি ট্রাক গাড়ি চেক পোস্ট অতিক্রম করার সময় গাড়িটিকে থামার সিগন্যাল দিলে গাড়ির চালক গাড়িটি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে থাকা ৩২টি প্লাস্টিকের সাদা বস্তায় রক্ষিত ১৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, আসামিরা এসব বাউন্ডলি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত মায়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য মিনি ট্রাকযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X