স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করবেন ইংলিস, ‘মন খারাপ’ মালিকপক্ষের

জশ ইংলিস। ছবি : সংগৃহীত
জশ ইংলিস। ছবি : সংগৃহীত

আইপিএলের মিনি নিলাম থেকে অস্ট্রেলিয়ার জশ ইংলিসকে দলে নিয়েছিল লাখনৌ সুপার জায়ান্টস। তবে আইপিএলের সময় বিয়ে করার সিদ্ধান্ত হওয়ায় পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগে থেকে টিম ম্যানেজমেন্টকে না জানানোয় এবং হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় মন খারাপ মালিকপক্ষের।

বিয়ের কারণে পুরো মৌসুমে লাখনৌ মাত্র তিন ম্যাচে ইংলিসকে পাবে। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে নেয় তারা। দলের পরিকল্পনায় আগে থেকেই ছিলেন তিনি। নিলামের সময় পুরো মৌসুম খেলতে পারবেন বলেই জানিয়েছিলেন ইংলিস। তবে শেষ মুহূর্তে এসে বিয়ের বিষয়টি জানানোয় নতুন করে তৈরি হয়েছে জটিলতা।

বিয়ে প্রসঙ্গে ইংলিস বলেন, ‘আইপিএলের পুরো মৌসুম আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে। আর এ কারণে তখন আইপিএলে যেতে চাই না। প্রথমবার যখন আমি অবিক্রীত ছিলাম, তখন ভাবলাম ঠিক আছে, ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়েছি। সকালে মেসেজ দেখার আগে কিছুই জানতাম না।’

এদিকে হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ইংলিসের প্রতি অসন্তোষ প্রকাশ লাখনৌ করেন সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। তিনি বলেন, ‘সে আমাদের আগেই জানাতে পারত। ডেডলাইন সম্পর্কে সবাই জানে। ৪৫ মিনিট আগে এসে বলা যায় না— আমি আসতে পারব না। এটাকে আমি পেশাদার আচরণ মনে করি না। তার বিয়ের জন্য শুভকামনা জানাই। আইপিএলে সে খেলতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তার আচরণ পেশাদার ছিল না, এ কথা বলতেই হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X