সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে : ইজ্জত উল্লাহ

ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখছেন মুহা. ইজ্জত উল্লাহ। ছবি : কালবেলা
ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখছেন মুহা. ইজ্জত উল্লাহ। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায় এবং দেশের আমানত জামায়াতে ইসলামীকে অর্পণ করতে আগ্রহী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইজ্জত উল্লাহ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে গণতন্ত্রের কাঠামো ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং স্বৈরাচারী ও লুটপাটের শাসন চালিয়ে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে।

কর্মশালায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণির সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ড. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের মনে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হলে ভোটারদের অংশগ্রহণও অনিশ্চিত হয়ে যায়। একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন দাবি জানাই।

তিনি আরও বলেন, এর আগে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। এজন্য একটি আইনি ভিত্তি তৈরি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ আয়োজনের আহ্বান জানাই।

সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, নির্বাচন এক ধরনের যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতে হলে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং ইসলামের আদর্শকে কল্যাণকামী রাষ্ট্র গঠনের উপযোগী করে মানুষের কাছে তুলে ধরতে হবে।

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা সংকট, সংঘর্ষ ও দেশি-বিদেশি ষড়যন্ত্র দেখা দিতে পারে। এসব মোকাবিলায় আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X