রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর ১ লাখ ৩৫ হাজার শিশু পাবে টাইফয়েডের টিকা

অ্যাডভোকেসি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
অ্যাডভোকেসি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

রাজশাহী নগরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি ও কমিউনিটিতে ২৪০টি কেন্দ্র স্থাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে বিনা মূল্যে একটি করে ডোজ দেওয়া হবে। এ টিকা পেতে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।

সভায় বক্তারা বলেন, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা নির্ধারিত বয়সী সব শিশু যেন টিকা পায়, সে জন্য পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে হবে। নির্দিষ্ট দিনে শিশুদের টিকাদান কেন্দ্রে আনার আহ্বানও জানানো হয়।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. সানাউল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান ও ইউনিসেফের জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা. রেজাউর রহমান মিল্টনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X